
পরে দলীয় কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জলি মং মার্মা,বান্দরবান জেলা কমিটির সভাপতি উছোমং মার্মা, সদর উপজেলার সভাপতি উচসিং মার্মা, সাধারণ সম্পাদক পুশৈথোয়াই মার্মা, যুব সমিতির সভাপতি মংস্তু মার্মা,হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা,পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি অজিত তংচঙ্গ্যাসহ প্রমুখ।
এসময় সভায় বক্তারা, শান্তি চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবি জানান এবং তারা আরো বলেন,শান্তি চুক্তির যারা বিরোধীতা করে তাদের প্রতিহত করতে হবে আর জুম্ম জাতির সুরক্ষায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।



