বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চাকমা জনগোষ্ঠীর প্রতিনিধিকে সদস্য পদে অন্তর্ভুক্তিকরণের দাবি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চাকমা জনগোষ্ঠীর একজন প্রতিনিধিকে সদস্য পদে অন্তভূক্তিকরণের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বান্দরবানের চাকমা সিভিল সোসাইটি এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য জেলা বান্দরবানে চাকমা জাতিগোষ্ঠী রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের প্রতিনিধিত্ব থেকে ক্রমাগতভাবে বঞ্চিত হয়ে আসছে। প্রায় ৩০বছর ধরে রাষ্ট্রীয়, প্রশাসনিক এবং সামাজিক গুরুত্বপূর্ণ পদ ও কাঠামোতে চাকমা সমাজের উপস্থিতি পায় শূন্যের কোঠায় নেমে এসেছে, যার ফলে জাতীয় উন্নয়ন কর্মকান্ডে সক্রিয়ভাবে অবদান রাখার সুযোগ থেকেও চাকমা সমাজটি পিছিয়ে পড়ছে।

বক্তারা আরো বলেন, প্রায় ২৭বছর ধরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চাকমা সমাজের কোনো প্রতিনিধিত্ব ছিল না, আর এটি স্থানীয় জনগোষ্ঠীর ন্যায্য অংশগ্রহণ ও সমতা নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। বক্তারা বলেন, বান্দরবানের ৭উপজেলায় প্রায় ৫হাজার চাকমা বসবাস করছে, কিন্তু চাকমাদের প্রতিনিধি না থাকায় এই সমাজের নানা উন্নয়ন ব্যহত হচ্ছে।
এসময় বক্তারা বান্দরবানের চাকমা সমাজের সার্বিক উন্নয়ন ও সমতা নিশ্চিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চাকমা জনগোষ্ঠী থেকে একজনকে সদস্য পদে অন্তভূক্তি করতে প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান।
সংবাদ সম্মেলন শেষে আয়োজকেরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এবং বিষয়টির সুরাহার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারক লিপিও প্রদান করেন।

সংবাদ সম্মেলনে এসময় প্রকৌশলী লূক চাকমা, ব্যাবসায়ী সচিব চাকমা, সমাজকর্মী প্রিতি বিকাশ চাকমা, সমাজকর্মী গঙ্গাধন চাকমা, কারবারী (পাড়া প্রধান) অমর বিজয় চাকমা, শিক্ষক সাধন বিকাশ চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সাংবাদিক এবং চাকমা জাতিগোষ্ঠীর বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন