কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মামুনকে অজ্ঞাত পরিচয়ের কিছু দুর্বৃত্ত কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০ টা ২০ মিনিট এর দিকে ঐ এলাকার সিনেমা হল নামক স্থানে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।

NewsDetails_03

ওসি আরোও জানান, এই ঘটনায় ইউপি সদস্য মামুন মাথা এবং হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কে বা কারা কি উদ্যোশে তাঁকে কুপিয়ে জখম করেছে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে ওসি মন্তব্য করেন।

১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ইউপি সদস্য মামুন কে কুপিয়ে জখম এর বিষয়টি স্বীকার করে বলেন, গুরুতর আহত ইউপি সদস্য মামুনকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে তাঁর আঘাত গুরুতর হওয়ার তাঁকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়েছে।

আরও পড়ুন