বান্দরবানের আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসব

বান্দরবান সদরের কালাঘাটা বড়ুয়ার টেক আম্রকানন গৌতম বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

আজ শনিবার (০৭ নভেম্বর) সকালে বান্দরবান সদরের কালাঘাটা বড়ুয়ার টেক আম্রকানন গৌতম বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকার আয়োজনে বিত্তহীন বড়ুয়া কল্যাণ সমিতির সহযোগিতায় দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।

কঠিন চীবরদান উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধমূর্তি দান, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।

এসময় চীবর উৎর্সগ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন লোহাগাড়া লক্ষনে খীল জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উপ-সংঘরাজ ধর্মদর্শী মহাস্থবির, বিবিবিলা শান্তি বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুমঙ্গল মহাস্থবির, জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত সত্যজিত মহাস্থবির, কলাউজান মৈত্রী বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিপুলানন্দ স্থবির, অষ্টবিংশতি বুদ্ধ মন্দির রত্নপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্র টাইগারপাড়া প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত রত্নপ্রিয় মহাস্থবির, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি স্থবির, আম্রকানন গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিনয়শীল আর্যলোক স্থবির সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী কে এস মং।

এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াপতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শম্বু কুমার তঞ্চঙ্গ্যা, আদিবাসী ফোরাম বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উছোমং মারমা, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, আম্রকানন গৌতম বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা শিক্ষক দেবমিত্র বড়ুয়া, সভাপতি শ্যামল বড়ুয়া, কার্যকরী সভাপতি সুমন বড়ুয়া, সহ-সভাপতি প্রকৃতি বড়ুয়া, সহ-সভাপতি সুলাল বড়ুয়া, বিত্তহীন বড়ুয়া কল্যাণ সমিতির সভাপতি মনোরঞ্জন বড়ুয়া সহ বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

জানা যায়, ২৪ ঘন্টার মধ্যে টাটকা চীবর (কাপড়) তৈরি করার পর তা ভিক্ষুদের দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য সঞ্চয় হয় বলেই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে ‘শ্রেষ্ঠদান’ কিংবা কঠিন চিবর দান বলে, আর এই কঠিন চীবর দানের মধ্য দিয়ে সুখ শান্তি লাভের আশায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুরো মাস জুড়ে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে জড়ো হয়ে চীবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের প্রদান করে।

আরও পড়ুন