রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো.জিয়াউদ্দিনের সঙ্গে খাগড়াছড়ির রামগড় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ৩রা মার্চ সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কে ফুলেল শুভেচছা জানান।
পরে জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো.জিয়াউদ্দিন। মতবিনিময় সভায় রামগড় উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার এবি এম মোজাম্মেল হোসেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩) বিজিবির উপ-পরিচালক এ্যাডি মো.শামসুল হক, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভ্রারপ্তাপ্ত) হ্যাপী চাকমা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.নাজির আলম, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু প্রমূখ।

এসময় উপজেলার বর্তমান চলমান উন্নয়ন কার্যক্রমের সংক্ষিপ্ত সার্বিক চিত্র তুলে ধরেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্হা, আত্মসামাজিক উন্নয়ন বিষয়ে বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বিভিন্ন দপ্তরের জনগুরুত্বপূর্ণ বিষয় সমূহ অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সরকারি দপ্তরের প্রধানগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



