শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান: রাবিপ্রবি উপাচার্য

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেছেন, শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সুস্থ দেহ ও সতেজ মন গঠনে খেলাধুলার ভূমিকা অন্যতম ভিত্তি।

মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন— নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। এতে আত্মবিশ্বাস বাড়ে, শৃঙ্খলা তৈরি হয় এবং দলগত সৌহার্দ্য গড়ে ওঠে।

NewsDetails_03

প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পুরো আয়োজনে আন্তরিক সহযোগিতা করায় সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় শারীরিকভাবে সক্ষম ও ইতিবাচক মানসিকতার তরুণ প্রজন্ম তৈরি করতে ক্রীড়া কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে।

এসময় তিনি জানান, আগামী বছরের মধ্য ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে ‘ক্রীড়া সপ্তাহ’ ঘোষণা করা হবে, যেখানে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও শারীরিক উন্নয়নমূলক কর্মসূচি গুরুত্ব পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, প্রক্টর, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.)সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন