রূপসী কাপ্তাই পত্রিকার উদ্যোগে মোরগ লড়াই ও দড়িলাফ প্রতিযোগিতার আয়োজন

রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে কাপ্তাই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীন জনপ্রিয় মোরগ লড়াই ও দড়িলাফ খেলা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের তুমুল করতালি এবং হর্ষধ্বনিতে আজ সোমবার (২২ জুন) সকাল ১১ টা হতে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত এই দুটি খেলা অনুষ্ঠিত হয়। শুরুতে ছেলেদের মোরগের লড়াই অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মো: জুনায়েত হোসেন প্রথম, একই শ্রেণীর শিক্ষার্থী উথোয়াইচিং মারমা দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাইমংচিং মারমা তৃতীয় স্থান অধিকার করেন।

পরে মেয়েদের দড়িলাফ খেলা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাইথুইচিং মারমা প্রথম, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তুঙ্গবিদ্যা রাণী দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরিফা আক্তার তৃতীয় স্থান অধিকার করেন।

NewsDetails_03

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে। রূপসী কাপ্তাইয়ের পক্ষ হতে হারিয়ে যাওয়া এই খেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী।

রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ স্বপন, বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন এবং মিসাচিং মারমা। স্বাগত বক্তব্য রাখেন, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক সোহেল।

এসময় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুন