শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বিএনপি সরকার—দীপেন দেওয়ান

আপনারা বিদ্যুৎ শ্রমিকরা কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই শ্রমের তুলনায় আর্থিকভাবে নিতান্তই নগণ্য পারিশ্রমিক পান—যা অত্যন্ত অন্যায্য ও দুঃখজনক। বিএনপি সরকার দায়িত্ব পেলে অবশ্যই শ্রমিকদের উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করতে কাজ করবে।— এ কথা বলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

সোমব‌ার বিকেল ৪টায় ভেদভেদিস্থ বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট দীপেন দেওয়ান।

দোয়া মাহফিলের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

NewsDetails_03

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপ‌তি
আসাদুজ্জামান বাবুল, সহ-সভাপতি গাজী আইয়ুব আলী, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপ‌তি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় ক‌মি‌টির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান।

এছাড়া বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাবুল বলেন,
জনাব তারেক রহমান যে ধানের শীষের মার্কা দিয়েছেন, তিনি একজন সৎ, শিক্ষিত, মেধাবী ব্যক্তি—সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এডভোকেট দীপেন দেওয়ান। পাহাড়ের উন্নয়নে তার মতো নেতার প্রয়োজন অপরিহার্য। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর-দক্ষিণ কমিটির সভাপতি এজাজ উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন