খাগড়াছড়ি কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ জুন ২০২৫) মাদ্রাসা প্রাঙ্গণের হল রুমে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

NewsDetails_03

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাজেদ মাহমুদ এর সভাপতিত্বে মুফতি মাওলানা মোহাম্মদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদিরি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ডিজিএম (ইনচার্জ) মোঃ ইলিয়াস উজ জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমি আপনাদের বোন হিসেবে সবসময় পাশে থাকার চেষ্টা করি। আপনারা নির্ভয়ে আপনাদের সমস্যার কথা জানাবেন। নারীদের আত্মনির্ভরশীল হতে হবে এবং পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।” তিনি নারীদের জন্য আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি।

আরও পড়ুন