রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি জোনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জোন সদরে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) শামছুল হক সভায় ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সার্ফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,উত্তর ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক বাবুল, উত্তর ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাংবাদিক করিম শাহ প্রমুখ।
সভায় আলোচনার শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় বর্তমান কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ কর্তৃক সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৈরাজ্য প্রতিহত করে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন বলে জানান। ঠিক একই ভাবে ডিসেম্বর কেন্দ্রীক সীমান্তবর্তী এলাকা গুলোতে অবৈধ ভাবে যেন কোনো পতিত সরকারের নেতাকর্মীরা বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারেন এবং দেশ থেকেও যেন পালাতে না পারেন— এজন্য তারা বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সীমান্ত এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জোন কমান্ডার এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরে উদ্ভূত যেকোনো পরিস্থিতি দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।
এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকলের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে উপস্থিত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জোন অধিনায়ক।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

