গণঅধিকার পরিষদ বান্দরবান জেলার আহবায়ক সোহেল

বান্দরবান জেলায় গণঅধিকার পরিষদ (জিওপি) এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মো: শহীদুর রহমান সোহেল কে আহবায়ক ও মো: শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে ২৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

গত ৬ অক্টোবর রাতে গণঅধিকার পরিষদ (জিওপি)র সভাপতি মো: নুরুল হক ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

NewsDetails_03

কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে আব্দুল মালেক, মামুনুর রশীদ (সদর), সরওয়ার আলম, যুগ্ম সদস্য সচিব মো: আব্দুর রহিম আশিক, নাহিদা আক্তার, মামুনুর রশীদ (লামা), সুভাষ পূন্য ত্রিপুরা, কার্যকারী সদস্য হিসাবে নাজমুল আলম, সুমন বড়ুয়া, তাইমুর রহমান আবির, মেহেদী হাসান সানি, উছাই মে মারমা, অনেক কুমার তঞ্চঙ্গ্যা, অংচিং থোয়াই মারমা, জাহিদুল ইসলাম, ইয়াসমিন আক্তার, নাসরিন আক্তার, আকতার হোসেন, আমেন আক্তার, নাসিমা আক্তার, অভি বিকাশ তঞ্চঙ্গ্যা, আয়েশা বেগম, আরাফা বেগম, প্রিয়া আক্তার, মোকাদ্দিসা বেগম, ফাতেমা আক্তার সুমি প্রমুখ।

গণঅধিকার পরিষদ (জিওপি) প্রতিষ্ঠার পর বান্দরবানে এই প্রথম তাদের কমিটি ঘোষনা করে।

প্রসঙ্গত, মো: শহীদুর রহমান সোহেল এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র বান্দরবান জেলা কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করলেও কমিটি নিয়ে মতবিরোধের কারনে এনসিপি থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন