চন্দ্রঘোনায় ৩০ লিটার চোলাই মদ, ১টি সিএনজি জব্দ: আটক ২

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে পাচারকালে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ আটক করা হয়েছে। সেই সাথে মদ পাচারকালে ব্যবহৃত একটি সিএনজি জব্দ হয়েছে এবং ২ জনকে আটক করা হয়েছে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

NewsDetails_03

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১ টা ৫০ মিনিটে থানার এসআই মোঃ মকবুল হোসেন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের টেকের মোড়স্থ মায়ের দোয়া হোটেলের সামনে বাঙ্গালহালিয়া টু ফেরীঘাটগামী পাকা রাস্তার উপর হতে সিএনজি চালক মোঃ বেলাল (৪২) এবং ইমরান হোসেন (২৮)কে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজিসহ আটক করা হয়েছে বলে ওসি জানান।

পুলিশ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে শুক্রবার আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন