কর্ণফুলী সরকারি কলেজে জিপিএ-৫ পাওয়া একমাত্র শিক্ষার্থী কৌশিক চাকমাকে সংবর্ধনা
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ (এ-প্লাস) অর্জনকারী একমাত্র শিক্ষার্থী কৌশিক চাকমাকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলেজ মিলনায়তনে বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ১৮ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে উপহার তুলে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. নাসির উদ্দিন। এ সময় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব কৌশিক চাকমাকে নগদ অর্থ উপহার দেন।
কৌশিক চাকমা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ অর্জন করে কলেজের একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেছে। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


