বান্দরবানে নতুন আক্রান্ত ৮ জন ডেঙ্গু রোগী

নতুন ভাবে বান্দরবানে আরো ৮জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। যাদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৪ জন এবং লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ৪জন নতুন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বান্দরবানে এই পর্যন্ত ১,৫৯৮ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার রোয়াংছড়ি উপজেলায় এই পর্যন্ত ২জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন