বান্দরবানের জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বান্দরবানের জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে বান্দরবান সদরের বালাঘাটা চন্দ্রমোহন মেম্বার পাড়ার জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকা ও বিহার পরিচালনা কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২১তম দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়।
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ভোর ৫ টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।
এসময় চীবর উৎর্সগ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন চন্দনাইশ চেমী কপিলাবাস্তু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কথাশিল্পী ভদন্ত দীপংকর মহাস্থবির, জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত সত্যজিৎ মহাস্থবির, বৌদ্ধ অনাথালয় পরিচালক ভদন্ত উঃ তিক্ষিন্দ্রিয় মহাস্থবির, অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রতœপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্রের উপাধ্যক্ষ ভদন্ত বিনয়রত্ন স্থবির, কালাঘাটা গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আর্যলোক থের, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি স্থবির, আবাসিক ভিক্ষু ভদন্ত সুমনজ্যোতি ভিক্ষু, জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু রুপানন্দ স্থবির সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস সিভিল জজ (সুপারিশ প্রাপ্ত) এপোলো দেওয়ান, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্যামল কান্তি বড়ুয়া, জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের ভূমিদাতা উদ্ধেন্দু বিকাশ তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি উজলা তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক খোকন কুমার বড়ুয়া, অর্থ সচিব রঞ্জিত তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রেসক্লাবের সদস্য রাহুল বড়–য়া ছোটন সহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা।
জানা যায়, ২৪ ঘন্টার মধ্যে টাটকা চীবর (কাপড়) তৈরি করার পর তা ভিক্ষুদের দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য সঞ্চয় হয় বলেই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে ‘শ্রেষ্ঠদান’ কিংবা কঠিন চিবর দান বলে, আর এই কঠিন চীবর দানের মধ্য দিয়ে সুখ শান্তি লাভের আশায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুরো মাস জুড়ে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে জড়ো হয়ে চীবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের প্রদান করে।



