রোয়াংছড়ির বড়ইতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে বান্দরবান প্রেসক্লাব

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বান্দরবান প্রেসক্লাব।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের উদ্যোগে তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

NewsDetails_03

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি এম. এ হাকিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সাধারণ সম্পাদক এন এ জাকির, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক, সদস্য এইচ. এম সম্রাট, সদস্য রাহুল বড়ুয়া ছোটন, বড়ইতলী পাড়ার কারবারি (পাড়া প্রধান) সিংচামং মার্মা সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, গত সোমবার (০৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ১৭টি বসতঘর ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন