রোয়াংছড়িতে আগুনে পুড়েছে ১৬ বসতঘর

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী মার্মা পাড়ায় অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এ পাড়ায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা যায়,নাই ম্রা চিং মারমা নামে এক ব্যক্তি নিজের ঘরের চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনু মং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি ঘর ও দুটি দোকান পুড়ে গেছে, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, সাঙ্গু নদীতে বড় নৌকা না থাকায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন পার করা ও যোগাযোগব্যবস্থার কারণে সময়মতো সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন