বান্দরবানের অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দানোৎসব
বান্দরবান সদরের অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বান্দরবান সদরের নীলাচল টাইগার পাড়া এলাকায় অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্রের সকল দায়ক-দায়িকাবৃন্দ ও কঠিন চীবর দানোৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।
কঠিন চীবরদান উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় পবিত্র ত্রিপিটক থেকে সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধমূর্তি দান, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।

এসময় চীবর উৎর্সগ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন জ্ঞানত্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত সত্যজিৎ মহাস্থবির, বাথুয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত পি. লোকানন্দ মহাস্থবির, পটিয়া বাকখালি বোধিসত্ত¡ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিনয় রক্ষিত মহাস্থবির, অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা-পরিচালক বিমুক্তবারিধী, বিদর্শনাচার্য ভদন্ত রত্নপ্রিয় মহাস্থবির, আনোয়ারা তালসরা আনন্দরাম বিহারের বিহারাধ্যক্ষ ধর্মদূত ভদন্ত জিনরতন মহাস্থবির, রত্নপ্রিয় কল্যাণ পরিষদের সভাপতি সদ্ধর্মচার্য মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু, সাধারণ সম্পাদক ভদন্ত জ্ঞানজিৎ মহাস্থবির, অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্রের উপাধ্যক্ষ ভদন্ত বিনয়রত্ন স্থবির, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি স্থবির, আম্রকানন গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিনয়শীল আর্য্যলোক স্থবির সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।
এসময় দানোত্তম শুভ কঠিন চীবর দান ও ধর্মসভায় উপস্থিত ছিলেন, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, ভাবনা কেন্দ্র দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সুগত প্রিয় বড়ুয়া, প্রধান সমন্বয়ক দিলীপ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া, অর্থ সচিব চেনী বড়ুয়া বাপ্পী সহ বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
জানা যায়, ২৪ ঘন্টার মধ্যে টাটকা চীবর (কাপড়) তৈরি করার পর তা ভিক্ষুদের দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য সঞ্চয় হয় বলেই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে ‘শ্রেষ্ঠদান’ কিংবা কঠিন চিবর দান বলে, আর এই কঠিন চীবর দানের মধ্য দিয়ে সুখ শান্তি লাভের আশায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুরো মাস জুড়ে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে জড়ো হয়ে চীবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের প্রদান করে।



