রুমায় বিএনপির বিভক্তি প্রকাশ্যে রূপ নিয়েছে !

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের রুমায় দুইটি অংশে বিভক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আলাদা আলাদা করে কর্মসূচি পালন করা হয়েছে। এতে করে রুমায় বিএনপির দুই ভাগে বিভক্ত প্রকাশ্যে লক্ষ্য করা গেছে।

আজ সোমবার (৯নভেম্বর) সকালে মাম্যাচিং-জাবেদ রেজার সমর্থিত একটি অংশ উপজেলা বিএনপি আয়োজিত র‌্যালিটি রুমা বাজারসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রুমা বাজার শেডে দ্বিতীয় তলায় গিয়ে সমাবেত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিংসমলিয়ান বমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক সহ-সভাপতি মো. ইদ্রিস মিয়া, সাবেক সহ সভাপতি ভানরৌপুই বম, সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা, মহিলা দলের সাবেক সভাপতি লালকুং বম, পিপলু মার্মা, উশৈসিং মার্মা ও আরিফ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিকে গতকাল রোববার (৮নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরীর সমর্থিত রুমা উপজেলা বিএনপির একাংশ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি আয়োজন করে। এই কর্মসূচি সফল করতে নেতৃত্ব দেন বিএনপির সাবেক সভাপতি উচ্চ হ্লা মার্মা ও মংক্যচিং মার্মা।

গৃহীত কর্মসূচি অংশ হিসেবে সকালে রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রুমা বাজারসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে রুমা বাজার শেডের দ্বিতীয় তলায় গিয়ে সমবেত হয়।

অন্যদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় ও সংহতি দিবস এমন দিনকে কেন্দ্র করে দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচি পালনে রুমা উপজেলা বিএনপির মধ্যে এখনো প্রকাশে বিভক্তি স্পষ্ট লক্ষ্য করা গেছে। দলের মধ্যে এই ফাটলের কারণে উপজেলা বিএনপির মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক বলয় তৈরিতে অবর্ণনীয় বাধা গ্রস্থ হচ্ছে। এ অবস্থায় উন্নয়ন কর্মকাণ্ড ও
দলীয় প্রার্থী বিজয়ী নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন