রাইখালীতে চেয়ারম্যান পদে প্রার্থী হবে তরুন রাজনীতিবিদ বিশু তঞ্চঙ্গ্যা

ইউপি নির্বাচন

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশু প্রার্থী হচ্ছেন। রাইখালী ইউনিয়নের প্রতিটি গ্রামে-পাড়া-মহল্লায়, দোকানে ও মহলে ব্যাপক আলোচনায় আছেন তিনি।

জানা যায়, আসন্ন ২নং রাইখালী ইউপি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছেন। এই পাচঁজন প্রার্থী হলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবুল হাসেম মেম্বার,সাবেক চেয়ারম্যান অংসি মারমা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম বাপ্পা এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশু।

বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশু ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত আওয়ামী সরকারের সময়ে পরিস্থিতির প্রেক্ষাপটে গোপণে এবং সক্রিয়তার সাথে দলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভুমিকা রাখেন।

বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশু রাইখালী ইউনিয়নের একজন তরুণ রাজনৈতিক নেতৃত্ব ও সামাজিক সংগঠক হিসেবে সমাজ উন্নয়ন মুলক কাজে জনসাধারণের সমাজসেবী কাজের অগ্রণী ভূমিকায় অনেক এগিয়ে। তিনি দুর্গম জনসাধারণের জন্য উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে সততা ও ত্যাগের সাথে নিজ দায়িত্বে পালন করে আসছেন।

NewsDetails_03

তিনি রাইখালী সর্বস্তর জনসাধারণের সকলের প্রিয় ও পরিচিত মুখ। একজন তরুণ প্রগতিশীল ব্যক্তিত্ব ও উচ্চ শিক্ষায় শিক্ষিত। রাঙ্গামাটি সরকারি কলেজ হতে ইতিহাস বিভাগে বিএ(অনার্স), এমএ (মাস্টার্স) সফলতার সাথে সম্পন্ন করেন।

ইউনিয়ন বিএনপির সদস্য কিবাংগু কার্বারী জানান, রাইখালী ইউনিয়ন পরিষদে ইতিপূর্বে অনেক চেয়ারম্যানকে তারা পেয়েছেন কিন্ত কোন চেয়ারম্যান জনসাধারণের প্রিয় ও পছন্দের চেয়ারম্যান হতে পারেননি। তারা বর্তমানে একজন নতুন নেতৃত্ব ও তরুণ শিক্ষিত যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। যাতে তিনি ইউনিয়ন বাসীকে সম্প্রীতির সাথে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পারেন। তিনি জানান রাইখালী সাধারন মানুষজন ৫জন বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যাক্তিদের মধ্যে বিশু তঞ্চঙ্গ্যা কে যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন।

এই বিষয়ে বিষয়ে বিশু তঞ্চঙ্গ্যা জানান, দল অবশ্যই যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন প্রদান করবে।

তিনি আরো জানান, রাইখালী ইউনিয়নের ১৪ হাজার মতো ভোটার ও ২০হাজারেও বেশি বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তাই তাকে যদি দল চুড়ান্ত ভাবে মনোনয়ন ও সমর্থন করেন তাহলে তিনি এই জনসাধারণের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা,একতা সম্প্রদায়- সম্প্রীতি বজায় রেখে উন্নয়নমুলক কাজ করার অঙ্গীকার বদ্ধ।

আরও পড়ুন