বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের পরম ব্রহ্ম ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। উৎসবকে ঘিরে জেলার সনাতন ধর্মালম্বীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ০১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯.৩০ ঘটিকায় জন্মাষ্টমী উৎসবের শুভ উদ্বোধন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঋষিধাম, বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। এরপরপরই সকাল ১০.৩০ ঘটিকায় শ্রীমদ্ভগবদগীতা রসতত্ত্ব পরিবেশন,১২.৩০ ঘটিকায় ভগবান শ্রীকৃষ্ণের রাজভোগ,দুপুর ১টায় আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২.০১মিনিটে গীতাপাঠ ও চিত্রাংকণ প্রতিযোগিতা, দুপুর ৩ টায় শ্রীকৃষ্ণ কথামৃত পরিবেশন ও ধর্মসভা। ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী (সনজয়)জানান, জন্মাষ্টমী উৎসব ১৮ উদযাপন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুুতি প্রায় সম্পন্ন। ধর্মসভায় প্রধান ধর্র্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। অনুষ্ঠানে ধর্মীয় আলোচক থাকবেন চট্টগ্রাম শংকর মঠ ও মিশনের শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ।
এসময় বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো:যুবায়ের সালেহীন,এনডিইউ,পিএসসি,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ উপস্থিত থাকার কথা রয়েছে। আর ধর্মসভায় সভাপতিত্ব করবেন শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৮ এর সভাপতি অঞ্জন কান্তি দাশ।
শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৮ এর সভাপতি অঞ্জন কান্তি দাশ জানান, প্রতিবারের মত এবারে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা জন্মাষ্টমী উৎসব উদযাপন করবো। বান্দরবান রাজার মাঠে চারদিনব্যাপী নানা আনুষ্টানিকতার মধ্য দিয়ে এই জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হবে।
সভাপতি অঞ্জন কান্তি দাশ আরো জানান,০১ সেপ্টেম্বর শনিবার সারাদিন অনুষ্টান সম্পন্ন হবার পরে আমরা ০২ সেপ্টেম্বর রবিবার ব্রাহ্ম মুহর্তে মহানামযজ্ঞের শুভারম্ব হবে। এরপরপরই সকাল ১০ ঘটিকায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা অনুষ্টিত হবে। দুপুর ১২.৩০ মিনিটে পরমবহ্ম ভগবান শ্রীকৃষ্ণের রাজভোগ। দুপুর ১২.৪৫ মিনিটে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ আর রাত ৯.৪৫ মিনিটি আবার আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ, রাত ১০ ঘটিকায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজা আরম্ভ হবে।
০৩ সেপ্টেম্বর সোমবার ১২.৩০টায় পরমবহ্ম ভগবান শ্রীকৃষ্ণের রাজভোগ,দুপুর ১২.৪৫ মিনিটে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ ও রাত ৯.৪৫ মিনিটে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ।
প্রসঙ্গত, আগামী ৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৬টায় মহানামযজ্ঞের পূর্নাহুতী ,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব ১৮ এর সমাপ্তি ঘটবে।



