বান্দরবান পৌর এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার বাসিন্দা

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের নিম্মাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। জেলার সাংগু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৯টি ওয়ার্ড এর বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আর নদীর পানি প্রবেশ করায় বহু বাড়ীঘর পানিতে তলিয়ে গেছে।

এদিকে বিভিন্নস্থানে বাড়ীঘরে পানি প্রবেশ করায় শিশু থেকে বয়স্ক পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

NewsDetails_03

বান্দরবান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া জানান, পৌরসভা এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে আর এই পর্যন্ত প্রায় ৪হাজার জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
এদিকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের দুপুরে ও রাতে ২বেলা বান্দরবান পৌরসভার উদ্যোগে রান্না করা খিচুরী পরিবেশন করা হচ্ছে।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক জানান, আশ্রয়কেন্দ্রে আশ্রিত সবাইকে পৌরসভার পক্ষ থেকে খাবার দেয়া হচ্ছে আর তার পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,মশার কয়েল প্রদান করা হচ্ছে। তিনি আরো জানান, আমরা বিভিন্ন এলাকায় মাইকিং অব্যাহত রেখেছি এবং যারা পাহাড়ের পাদদেশে অবস্থান করছে তাদের নিরাপদে সরে যেতে আহবান জানাচ্ছি।

আরও পড়ুন