থানচিতে পর্যটকবাহী গাড়ী খাদে, নিহত ২ আহত ৫

বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, মো. জসিম ও মো. জিয়াবুল। তাঁদের বাড়ি কক্সবাজারের খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বলে জানিয়েছেন স্বজনরা। একেই দূর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তারা হলেন,মো. রাশেল,মো.লিটন শিকদার, কাদের হোসেন, শাহজালাল।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের খুটাখালী থেকে আলীকদম হয়ে তিন্দু মুখ পর্যন্ত গাড়িতে এবং তিন্দু মুখ থেকে বাঘের মুখ পর্যন্ত ভ্রমনের উদ্যেশ্যে আজ সোমবার সকালে বাড়ী থেকে রওনা করেন। পর্যটকবাহী ল্যান্ডক্রুজারটি তিন্দু মুখে তিন্দু সরকারী মাধ্যমিক স্কুলের পাশে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এই ঘটনা ঘটে।

NewsDetails_03

ঘটনাস্থলে থাকা কলা ব্যবসায়ী মো. বেলাল জানান, দুর্ঘটনার পর রাত পর্যন্ত নিহত দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। নিহতদের উদ্ধারে একটি টিম পাঠানো হয়েছে,আমরাও নৌকাযোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

এদিকে স্থানীয় লোকজন ও ৩৮ বিজিবির সদস্যরা আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজারের চকরিয়ায় পাঠিয়েছেন।

বিজিবি বলীপাড়া ৩৮ ব্যাটালিয়ানের উপ পরিচালক মেজ্বর মো: জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও বিজিবির পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন