বান্দরবানে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়, র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসন,পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মহুরী, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক সুগত প্রিয় বড়–য়াসহ প্রবীণ হিতৈষী সংঘের বিভিন্ন সদস্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। প্রবীণদের যথাযথ সম্মান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন,প্রবীণদের একাকিত্ব দূর করার পাশাপাশি তাদের জন্য সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

আয়োজকেরা জানান, ১৪ডিসেম্বর ১৯৯০ জাতিসংঘের সাধারণ পরিষদ ১লা অক্টোবর-কে আন্তর্জাতিক প্রবীণ দিবস ঘোষণা করা হয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয়। এই দিনটি জনগণ এবং সরকারকে কল্যাণের জন্য কাজ করার এবং প্রবীণ নাগরিকদের সমর্থন করার প্রতিশ্রæতি দেওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের সমাজের প্রবীণরা তাঁদের বয়সের কারণে যে সমস্যাগুলির সম্মুখীন হন, তা তরুণদের দ্বারা স্বীকার করা এবং সেই সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার একটি প্রচেষ্টাও এই দিনের অঙ্গ।

আরও পড়ুন