এমপি মাধবী মার্মা’র সাথে রোয়াংছড়ি যুবদলের সৌজন্য সাক্ষাৎ
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মাধবী মার্মা’র এর সঙ্গে তার বাস ভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্রুমং মারমা, সদস্য সচিব নয়ন্ত সেন তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক মংক্যওয়াই মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য মংচনু মারমা, সদস্য হাইনু মং মারমা, মুনথন বমসহ আরো অনেকে।
সৌজন্য সাক্ষাৎকালে রোয়াংছড়ির যুবসমাজের অগ্রযাত্রা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণসহ এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। যুবসমাজকে উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর, সমৃদ্ধ ও সম্ভাবনাময় রোয়াংছড়ি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।



