বান্দরবানের বাজারে ফলের দাম লাগামহীন

১৫ দিনে বেড়েছে ২০০ টাকা

বান্দরবানে বেড়েছে বিভিন্ন ধরনের ফলের দাম। ডেঙ্গুর প্রকোপের মধ্যে বিশেষ করে কমলা, মাল্টা ও ডালিমের দাম বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ফল ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে কমলা ও মাল্টার দাম কেজিতে প্রায় ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে রোগিসহ মধ্যবিত্তের নাগালের বাইরে এখন ফল।

গত শুক্রবার বান্দরবানের ফল বাজার ঘুরে জানা যায়, গত ১৫ দিনের ব্যবধানে মাল্টা প্রতি কেজি ২৭০ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা, কমলা (চাইনা) প্রতি কেজি ২৮০ থেকে বেড়ে ৫শ টাকা। ডালিম প্রতি কেজি ৩৮০ টাকা থেকে বেড়ে ৪৬০ টাকা, গালা আপেল প্রতি কেজি ৩৪০ টাকা থেকে বেড়ে ৩৬০টাকা, পুজিগালা আপেল প্রতি কেজি ৩২০ টাকা থেকে বেড়ে ৩৩০ টাকা। নাসপতি প্রতি কেজি ৩০০ থেকে বেড়ে ৩১০ টাকা, আঙ্গুর (লাল) প্রতি কেজি ৪০০ টাকা থেকে বেড়ে ৪৪০টাকা, আঙ্গুর (সাদা) বাজারে না থাকলেও বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ টাকায়। তরমুজ প্রতি কেজি ৮০ টাকা থেকে বেড়ে ৯০ টাকা।

বান্দরবান বাজারের ফল ব্যবসায়ি সিদ্দিক স্টোর এর মো আব্দুল আলিম বলেন, বান্দরবান বাজারে ফলের চাহিদা বাড়েনি, ফল কেনার দাম বেশি পড়ার কারনে বাজারে বেশি দামে ফল বিক্রি করতে হচ্ছে।

আরো জানা গেছে, ডেঙ্গু রোগিদের খাদ্য তালিকার অন্যতম খাবার হিসাবে পরিচিত পেঁপে বাজারে কম দেখা গেলেও বড় ডাব প্রতিটি ১২০ থেকে বেড়ে এখন ১৬০ টাকা, ছোট ডাব প্রতিটি ১১০ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

NewsDetails_03

বান্দরবান বাজারের ডাব ব্যবসায়ি চম্পক দাশ বলেন, ডেঙ্গু প্রকোপের কারনে ডাবের চাহিদা বাড়লে, বাজারে ডাব কম আসলে ডাবের দাম বেড়ে যায়, এখানে আমাদের কম দামে বিক্রির সুযোগ থাকেনা।

বান্দরবান সিভিল সার্জনের তথ্য অনুসারে ১ জানুয়ারি ২০২৬ থেকে গত ২ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত। আক্রান্ত হয়ে জেলার ৭ উপজেলার মধ্যে শুধুমাত্র রোয়াংছড়ি উপজেলার ২ জন মারা যায়।

বান্দরবান বাজারে রোগির জন্য ফল কিনতে আসা আকিম বম বলেন, ফলের দাম এতো বেশি বেড়েছে হয়তো সমানে আর ফল কিনে খাওয়া হবেনা আমাদের।

এদিকে এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো: ইমরান হোসাইন (অ:দ:) এর সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, তবে বাজারের ব্যবসায়িরা মনে করছে শীত মৌসুম শুরুর হলে চলতি মাসের শেষের দিকে আমদানী নির্ভর ফলের দাম কিছুটা কমে আসবে।

আরও পড়ুন