সাংগ্রাই উৎসব আনন্দে মাতোয়ারা বান্দরবান

নব বর্ষবরণকে ঘিরে এখন বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান। পাহাড়ের মারমা সম্প্রদায়ের বড় সামাজিক উৎসব সাংগ্রাই। জেলায় বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের প্রায় প্রতি ঘরে চলছে ভিন্ন ভিন্ন নামে বর্ষবরণের এই উৎসব। এর মধ্যে বৃহত্তর জনগোষ্টী মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে।

প্রতিবছরের মত মারমাদের সাংগ্রাই উৎসবকে ঘিরে আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে বান্দরবান রাজার মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোষাকে শোভাযাত্রায় অংশ নেয় মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরাসহ ১১ টি ক্ষুদ্র নৃগোষ্টি সম্প্রদায়ের নারী -পুরুষসহ বাঙ্গালীরাও।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, তিনি নতুন বছর সকলের জন্য মঙ্গল নিয়ে আসুক এমন প্রত্যাশা কামনা করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা, উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সহ-সভাপতি থুইসিং প্রু লুবুসহ বিভিন্ন জনগোষ্ঠীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

শোভাযাত্রা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে আয়োজন করা হয় বয়োজ্যেষ্ঠদের পূজা অনুষ্ঠান। এসময় বিভিন্ন পাড়া ও গ্রামের উপস্থিত বয়োজ্যেষ্ঠদের বয়োজ্যেষ্ঠদের পূজা করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী দান করে। বয়োজ্যেষ্ঠদের পূজা করার মাধ্যমে নতুন বছরকে বরণ করতে পেরে খুশি ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের তরুণ তরুণী ।

উৎসব উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী উৎসব আয়োজনে থাকছে ১৪এপ্রিল দুপুরে পবিত্র বুদ্ধ মূর্তি স্মান, রাতব্যাপী পিঠা তৈরি উৎসব, ১৫ এপ্রিল বিকেলে রাজার মাঠে মৈত্রি পানি বর্ষন, ঐতিহ্যবাহী খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্টান ও সবশেষে ১৮ এপ্রিল সন্ধ্যায় বিহারে বিহারে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্তি ঘটবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই সাংগ্রাই উৎসবের।

এই বিষয়ে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা বলেন, সাংগ্রাই উৎসব আমাদের মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব, এবারের উৎসব উদযাপন করতে গিয়ে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা পাচ্ছি।

উল্ল্যেখ্য, বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদমসহ ৭টি উপজেলায় বসবাসরত মারমা সম্প্রদায় রোববার সকাল থেকে সাংগ্রাই উৎসবে মেতে উঠে।

আরও পড়ুন