বান্দরবানে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ র‌্যালি ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি

গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বান্দরবানে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার’ এর দাবিতে বান্দরবানে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পৌরসভা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সকালে শহরের শহীদ মিনার থেকে র‌্যালিটি শুরু হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এসময় ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, শিক্ষার্থী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। পরে র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি মোস্তাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ ইউনুছ মিয়া। এছাড়া বক্তব্য রাখেন বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি তানভীর হাসান মাঈনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পৌরসভা শাখার সভাপতি মো. হাশেম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের ছাত্র-জনতার অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। সেই আন্দোলনের চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ প্রয়োগ এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে সহিংসতা, হামলা ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এসব কর্মকান্ড বন্ধ করে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান তিনি। একই সঙ্গে তিনি ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দেশের কল্যাণে কাজ করার আহŸান জানান।

আরও পড়ুন