সাংবাদিক একেএম মাকসুদ আহমেদ স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত

পাহাড়ের প্রতিথযশা সাংবাদিক দৈনিক গিরিদর্পণের সম্পাদক প্রয়াত একে এম মাকসুদ আহমেদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাব আয়োজনে ক্লাবের হলরুমে খতমে কোরআন দোয়া মাহফিল ও এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক ও সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের জীবদ্দশার স্মৃতিচারণ ও পাহাড়ের সাংবাদিকদের একত্রিত করে কাজ করার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফেরাত ও পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়।

স্মরণসভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। পরে হাফেজ কারী মাওলানা নুরুল হুদা দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন। সভায় সাংবাদিক ইউনিয়ের সভাপতি শাহরিয়ার ইউনুছ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত এ সাংবাদিক বসুন্ধরা গ্রুপের অ্যাওয়ার্ডসহ বিভিন্ন কর্মের জন্য নানাভাবে পুরস্কৃত হন।

আরও পড়ুন