কাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্বের কমিটি বাতিল করে ৩১সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রোববার (৩১ আগস্ট) জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান এক বছরের জন্য কাপ্তাই উপজেলা তাঁতী দলের নতুন ৩১সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়।

NewsDetails_03

এতে সভাপতি পদে মো.আবছার উদ্দিন, সহ-সভাপতি মো.শামসুদ্দিন, মো.মহিউদ্দিন, মো.আবুল কাশেম,মো.কাশেম,মো.নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো তরিক উল্লাহ, যুগ্ম সম্পাদক মো.তাজুল ইসলাম, মো.রফিক সাংগঠনিক সম্পাদক মো.রহমত উল্লাহ(মনু),অর্থ সম্পাদক মো.আলী,দপ্তর সম্পাদক উচিংনু মারমা,প্রচার ও প্রকাশনা মো.আবু মিয়া,ক্রীড়া সম্পাদক মো.ছিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক ওয়াংছিংউং মারমা।

এছাড়া সদস্য পদে ১১জনকে মনোনীত করা হয় ।

আরও পড়ুন