কাপ্তাইয়ে অজিত কারবারিকে জেলা পরিষদ সদস্য করার দাবি

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বিএনপি ত্যাগী নেতা ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজিত তনচংগ্যা( কারবারি) কে সংরক্ষিত কোটা হতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য করার দাবি জানিয়েছেন কাপ্তাই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

তাঁরা বলেন, অজিত কারবারি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থেকে দলীয় আদর্শ ও নীতিকে ধারণ করে নিরলসভাবে কাজ করে আসছেন।

তিনি দলের দুঃসময়ে রাজপথে থেকে, সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে এবং জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন পরীক্ষিত ও আস্থাভাজন কর্মী হিসেবে।

NewsDetails_03

স্থানীয়ভাবে পরিচিত এই নেতা ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- রাজনীতিতে সম্পৃক্ত হন। বিভিন্ন সময়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও ত্যাগের মানসিকতা তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

দলের কঠিন সময়েও তিনি কখনও আদর্শচ্যুত হননি। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নানা চাপের মধ্যেও দলীয় কার্যক্রমে সক্রিয় থেকেছেন। তাঁর ভাষ্য, “দল আমাকে পরিচিতি দিয়েছে, মানুষের ভালোবাসা দিয়েছে। তাই দলের স্বার্থ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।”

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে তিনি ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দলকে আরও সুসংগঠিত করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই তাঁর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা।

স্থানীয় নেতাকর্মীদের মতে, এমন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের যথাযথ মূল্যায়ন করলে দল আরও শক্তিশালী হবে এবং জনআস্থা বৃদ্ধি পাবে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, তৃণমূলের পরীক্ষিত কর্মীদের এগিয়ে আনা হলে সংগঠন হবে গতিশীল ও ঐক্যবদ্ধ।

আরও পড়ুন