রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক বাজারে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় দুর্গম পাহাড়ি এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের মাঝে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপি নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বাপনসহ বিএনপি নেতা ইকরাম হোসেন বেলাল, আবু বক্কর ছিদ্দিক, কবিরুল ইসলাম কবির, কামাল হাকিম, শাহাবুদ্দীন, ফয়েজ আহমেদ, সালাউদ্দীন রুবেল, ইমাম উদ্দিন, মোরশেদ আলম, আব্দুল্লাহ আল মামুন, মহরম ও রাশেদসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।



