রুমায় সেনাবাহিনীর উদ্যোগে মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবানের রুমায় বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে আয়োজিত তিন সপ্তাহব্যাপী মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ বীর রুমা জোনের উপ-অধিনায়ক মেজর মো. নেয়ামুল নাসির সিদ্দিকী।

গত ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে যুবকেরা মোবাইল ফোন মেরামতের বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

NewsDetails_03

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সম্পন্নের সনদ এবং উপহার সামগ্রী তুলে দেন। প্রশিক্ষনে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ২জন শিক্ষাথীকে নগদ অর্থ প্রদান করা হয়। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবুল বাশার মোঃ শাকিল শিপু, ৩৬ বীর, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, মো. ইদ্রিস মিয়া, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ পাহাড়ি অঞ্চলের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে স্থানীয় বেকার যুবকদের আয় বর্ধনমূলক পরবর্তিতেও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করবার জন্য রুমা জোনের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আরও পড়ুন