বান্দরবানে দুর্গাপূজায় বিনামুল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত বিনামুল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেছেন।

আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে বান্দরবান রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গোৎসব মন্ডপ পরিদর্শনকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিনামুল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

এসময় তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। রেঞ্জ ডিআইজি বলেন, বান্দরবানের পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে নিরাপত্তা কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। পূজাকে সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগামী ২১অক্টোবর পর্যন্ত প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

NewsDetails_03

এবার চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করে রেঞ্জ ডিআইজি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং শান্তিপূর্ণভাবে এই আয়োজন সমাপ্তি করতে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

এসময় বান্দরবানের পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার,সদর থানার ওসি মো.মাসুদ পারভেজ,বান্দরবান কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শারদীয় দূর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষ্যে দিনব্যাপী রাজারমাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন মন্ডপে এই বিনামুল্যে চিকিৎসা সেবা চালু থাকবে, আর এই ক্যাম্পে চর্ম,চক্ষু,দন্ত আর মেডিসিনিসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ওষধ প্রদান করবে।

আরও পড়ুন