লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় বিদ্যালয়ের পাশে পানির ট্যাংক স্থাপন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের পূর্ব মাগড়াছড়ি পাড়ায় মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে একটি পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।

গত সোমবার (১৮ অক্টোবর) ট্যাংকটি সংস্থাপন কাজ সম্পন্ন শেষে উদ্বোধন করা হয়। এ সময় গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের অধীন দুল্যাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল, ক্যাম্পের জেসিও ওয়ারেন্ট অফিসার আলমগীর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল বিন্দু চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

উদ্যোগটির ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পূর্ব মাগড়াছড়ি পাড়ার প্রায় ৪০০ বাসিন্দা উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। পানির ট্যাংক স্থাপনের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন