বান্দরবানে সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বান্দরবানে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান শাখা।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা বিএনপির অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে বস্ত্র তুলে দেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.জসীম উদ্দিন তুষার, চনুমং, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার আহবায়ক রাজু কর্মকার, সদস্য সচিব উজ্জল নাথ এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন নারী ও জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

NewsDetails_03

অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, এই আয়োজন আমাদের মধ্যে সম্প্রীতির এক অন্যন্য উদাহরণ। এসময় তিনি সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহŸান জানান।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নারীদের মাঝে শাড়ি বিতরণের মূল উদ্দেশ্য হলো উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া। এ উপহার কেবল শাড়ি নয়, বরং ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। সবাইকে নিয়ে মিলেমিশে দুর্গোৎসব উদযাপন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রসঙ্গত: প্রতি বছরই শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বান্দরবানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের শাড়ী, পাঞ্জাবিসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়,আর এই ধরণের উদ্যোগের মাধ্যমে সকলের মধ্যে নতুনত্বের জাগ্রত হয় আর আনন্দ উদ্দীপনায় সবাই উৎসবের আমেজে পূজা উদযাপনে মিলিত হয়।

আরও পড়ুন