বান্দরবানে এনসিপি নেতা শৈক্যচিং মার্মা’কে সাময়িক অব্যাহতি

ধর্ষণ কাণ্ড

বান্দরবান জেলা এনসিপি’র যুগ্ন আহবায়ক শৈক্যচিং মার্মার বিরুদ্ধে এর মারমা নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। আর মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার হাওয়ার কারনে তাকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

NewsDetails_03

আরো বলা হয়, কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির ০২ (দুই) কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত,গত শুক্রবার জেলা শহরের শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্টে হোটেলটির মালিক এই এনসিপি নেতা শৈক্য চিং মার্মা এক মারমা তরুণীকে টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করে শুক্রবার রাতে সদর থানায় অভিযোগ দায়ের করলে তাকে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন