বান্দরবানে চলছে দুর্গোৎসবের মহাসপ্তমী

সনাতনী ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমী আজ। মহাসপ্তমী উপলক্ষ্যে আজ রবিবার (১৮ অক্টোবর) ভোর থেকে বান্দরবানের বিভিন্ন পূজামন্ডপে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

পূজামন্ডপে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এই দিনের আনুষ্ঠানিকতা। এসময় উৎসবমুখর পরিবেশে ঢাক-কাঁসর, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে দেবী দূর্গার আরাধনা।

NewsDetails_03

সকাল থেকে ভক্তরা বিভিন্ন মন্দিরে মন্দিরে ভীড় করছে আর মায়ের আরাধনার পাশাপাশি জগৎ ও পরিবারের সুখ শান্তি কামনায় প্রার্থনা করছে।

বান্দরবানে এবার ৩৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আর আগামী ২১অক্টোবর বিজয়া দশমী অনুষ্টিত হবে, দশমী পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয়া দুর্গোৎসব এর সমাপ্তি ঘটবে।

আরও পড়ুন