বান্দরবানে এনসিপি’র যুগ্ন আহবায়ক এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বান্দরবান জেলা এনসিপি’র যুগ্ন আহবায়ক শৈক্যচিং মার্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার জেলা শহরের শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্টে এই ঘটনা ঘটে। হোটেলটির মালিক শৈক্য চিং মার্মা এক মারমা তরুণীকে টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে জানা যায়।

এ ঘটনায় বান্দরবান সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী শহরের জমজম গলির সামনের এলাকার বাসিন্দা। দীর্ঘ দিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে এই রিসোর্টে ধর্ষন করে আসছিলেন।

NewsDetails_03

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর শুক্রবার টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে সাইনি রিসোর্টে নিয়ে যান এনসিপির এই নেতা। পরে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে পাশের শিশু পার্কের লোকজন ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানানো হলে তাঁরা ঘটনাস্থলে যান ও মেয়েটিকে উদ্ধার ও শৈক্যচিং মার্মাকে আটক করে।

এদিকে স্থানীয় নুরুল আলম বলেন, পাহাড় কেটে রিসোর্টটি নির্মানে বাঁধা দেওয়া হলেও এনসিপির প্রভাবকে কাজে লাগিয়ে কয়েককবছর আগে অনুমোদন ছাড়া রিসোর্টটি তৈরি করা হয়, সেখানে বিভিন্ন অপরাধ মূলক কাজ সংগঠিত হতো।

এদিকে এনসিপি নেতার ধর্ষণকান্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে, অনেকে এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ পাহাড়বার্তা’কে বলেন, শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আজ (শনিবার) আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন