বান্দরবানে চলছে মহানবমী পূজা

নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে চলছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব, উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন।

এদিকে শারদীয় দুর্গাপূজার মহানবমী, তাই আজ মঙ্গলবার সকাল থেকে সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা ভীড় জমাচ্ছে বান্দরবানের বিভিন্ন মন্ডপে মন্ডপে। দেবী দূর্গা মায়ের জন্য উপবাস থাকা আর নিজ ব্রত পালনের জন্য মায়ের উদ্যেশে পূজা নিবেদন আর মোমবাতি ও ধুপ জালিয়ে প্রণাম জানাচ্ছে ভক্তরা।

NewsDetails_03

মহানবমীতে মাকে প্রণাম জানানো আর প্রার্থনার জন্য সকাল থেকে বান্দরবানের কেন্দ্রীয় দুর্গা মন্দির,বালাঘাটা, কালাঘাটা, হাফেজঘোনা, মেম্বার পাড়াসহ বিভিন্ন পূজামন্ডপে চলছে নানা ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনা। এসময় ভক্তরা আগামী দিনের সুখ শান্তি প্রত্যাশা করে এবং পরিবার পরিজনের মঙ্গল কামনা করে।

জেলায় এবার ৩৩টি পূজামন্ডপে চলছে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা আর আগামী ২১ অক্টোবর (বুধবার) সকালে পুস্পাঞ্জলি গ্রহণ শেষে দেবী দূর্গার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপ্তি হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই শারদীয় দুর্গোৎসবের।

আরও পড়ুন