কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্য একটি অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে।

আজ রবিবার (৬এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই বন বিভাগের লোকজনের উপস্থিতিতে সাপটি অবমুক্ত করা হয়।

NewsDetails_03

এসময় কাপ্তাই রেঞ্জের বড়ইছড়ি স্টেশন ও পরীক্ষণ ফাঁড়ি কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো কবির হোসেন, বনপ্রহরী মতিয়ার উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর টহল দল নেতা মো.শফিকুল ইসলাম জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জের টহলদল গত শনিবার বিকালে রাঙামাটি সদর বিলাইছড়ি পাড়ার পলাশ তঞ্চঙ্গ্যার বাসা হতে অজগর সাপটি উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার দিক নির্দেশনায় এটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

আরও পড়ুন