ডা. এস. এম. চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও প্রার্থনা সভা

রাঙামাটির কাপ্তাইয়ের প্রয়াত ডা. এস. এম. চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রাক্তন পরিচালক ছিলেন তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে হাসপাতাল সংলগ্ন পরিচালকের বাসভবনের সামনে অবস্থিত তাঁর সমাধিতে হাসপাতাল কর্তৃপক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সভাটি পরিচালনা করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের বর্তমান পরিচালক ডা. প্রবীর খিয়াং। স্মৃতিচারণ করেন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, সিস্টার নমিতা মিত্র, ও পরিচালকের সহযোগী সৌমেন খিয়াং। এর আগে বাইবেল পাঠ ও প্রার্থনা সভা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভারেন্ড দিলীপ সরকার।

উল্লেখ্য, এই অঞ্চলের চিকিৎসা সেবার অগ্রদূত ডা. এস. এম. চৌধুরী ২০১১ সালের ৩০ অক্টোবর দিবাগত রাত ১টায় ভারতের তামিলনাড়ুর ভেলুর খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন