থানচিতে পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল

গাইডদের কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের উপর উপজেলা প্রশাসন পূর্ব নির্ধারিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে। বুধবার থেকে বংড পাথর, ক্যাপজাহ্ চং পর্যন্ত পর্যটকদের ভ্রমনে উন্মুক্ত করা হয়েছে। ফলে স্থানীয় ট্যুরিষ্ট গাইডরা অনিদিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে।

আজ মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুরে থানচি উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনের পর্যটক সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বান্দরবান জেলার আগামী মাসের (ডিসেম্বর) এর আইন শৃংঙ্খলা সংক্রান্ত কোর মিটিংয়ে থানচি উপজেলার পর্যটন সংশ্লিষ্ট নানাবিধ সমস্যা ও পরিস্থিতি পর্যবেক্ষণ পূর্বক স্বাভাবিক পর্যায়ে পৌঁছলে রেমাক্রী খালের নাফাখুম পর্যন্ত পর্যটকদের ভ্রমনের নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস প্রদান করা হয়।

NewsDetails_03

সভায় পর্যটকদের নিবন্ধন, রেজিস্ট্রেশন, নৌকার মালিকদের উদ্যোগের লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক, তথ্য সেবা কেন্দ্র থেকে এক স্থান হয়ে পর্যটন কেন্দ্রে ভ্রমন, গাইডসহ যাত্রা, ইজ্ঞিন নৌকা ভাড়া ৩ হাজার, গাইড ফি ৮শ টাকা নির্ধারণ করেন এবং প্রশাসনের নিতিমালা মেনে চলা সহ এসব সিদ্ধান্তে গৃহীত হয়।

গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর আহবায়ক পাইথুইপ্রু (অন্তর) খিয়াং বলেন, উপজেলা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানাই, আমাদের কর্মবিরতি আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রত্যাহার করে নিয়েছি, আগামীতে প্রশাসনের নীতিমালা অনুসারে আমরা নিজ নিজ কাজে ফিরে যাবো।

সভায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই উপ-পরিচালক এম শাবের উল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রুঅং মারমাসহ পর্যটক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, থানচির সব দর্শনীয় স্থানে পর্যটকদের ভ্রমণের অনুমতির দাবিতে গত শুক্রবার ট্যুরিষ্ট গাইড কল্যান সমবায় সমিতির নেতারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন এবং নাফাখুমসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবী করেন তারা। এরই প্রেক্ষিতে প্রশাসন জরুরী সভা আয়োজন করে।

আরও পড়ুন