ভোট কেন্দ্রের সঙ্গে অধিক দূরত্ব ও দুর্গম পাহাড়ি পথের কারণে অনেক পাহাড়ি ভোটারের উপস্থিতি তুলনা মূলক কম হওয়ায় বান্দরবানের থানচিতে প্রত্যাশার তুলনায় কম সংখ্যক ভোট পড়েছে। বিশেষ করে প্রত্যন্ত পাড়া ও গ্রামাঞ্চলের ভোটারদের অংশগ্রহণ ছিল সীমিত। তবে সার্বিকভাবে ভোটগ্রহণ সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট গ্রহণ ও ভোট দিতে পেরেছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা ১৪ টি ভোট কেন্দ্রের ১৯ হাজার ২০০ ভোটার নারী পুরুষ সমানে সমান।
সরেজমিনের ৫টি ভোট কেন্দ্রের মধ্যে থানচি বাজার সরকারী উচ্চ বিদ্যালয়,শাহজাহান পাড়া আল আমিন সরকারী প্রাথমিক বিদ্যালয়,থানচি হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বলীবাজার উচ্চ বিদ্যালয় ও ক্যচু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রিজাইডিং অফিসার নূর মোহাম্মদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০% ভোট পড়েছে তার মধ্য নারী ভোটার বেশী।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। ভোটাররা স্বস্তির সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, ভবিষ্যতে পাহাড়ি এলাকার ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ভোট কেন্দ্র আরও নিকটবর্তী স্থানে স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি।
সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে উপজেলায় মোট ভোটার ছিল ১৯ হাজার ২০০ জন। এর মধ্যে পোস্টাল ভোট ২৭৪টি বাদ দিয়ে কেন্দ্রভিত্তিক ভোটার ছিল ১৮ হাজার ৯২৬ জন। ভোট প্রদান করেছেন মোট ৮ হাজার ৪৫৮ জন ভোটার। এতে ভোট কাস্টিংয়ের শতকরা হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৬৯ শতাংশ।
নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে সংশ্লিষ্টরা জানান।



