থানচিতে মিনি স্টেডিয়াম এর যাত্রা শুরু

বান্দরবানে থানচি উপজেলার সাংঙ্গু নদীর তীর ঘেষা মনোরম প্রাকৃতিক পরিবেশে থানচি মিনি স্টেডিয়াম নামে নব নির্মিত মিনি স্টেডিয়াম যাত্রা শুরু করেছে।

আজ শনিবার (৯ আগষ্ট) সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়াম থেকে সারাদেশের ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করে।

এতে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব ক্রীড়া উপ-সহকারী প্রকৌশলী মোঃ সজিবুল্লাহ সজিব,থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, থানচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনি ত্রিপুরা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃদ্ধ, বিভিন্ন দপ্তরে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

জানা যায়, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম ২য় পর্যায়ে ১৮৬টি উপজেলার স্টেডিয়াম নির্মাণ প্রকল্প কাজ চলমান রয়েছে। তৎমধ্যে সারাদেশের একযোগের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্ধোধন করা হয়েছে। পার্বত্য জেলা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা এবং বান্দরবানে থানচি উপজেলা।

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সম্পন্ন করা হলে শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের বিভিন্ন রকম ক্রীড়ামূলক কর্মকান্ড পরিচালিত হবে। যা তাদের মেধার বিকাশ এর পাশাপাশি খেলাধুলার বিনোদন এর কেন্দ্র হবে। প্রতিটি উপজেলায় প্রস্তাবিত একটি করে উন্মুক্ত খেলার মাঠ কিশোর -কিশোরীদের মাদক হতে দূরে রাখবে।

এ লক্ষ্যে ইতিমধ্যে ১ম পর্যায়ে ১২৫টি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং ২য় পর্যায়ে ১৮৬টি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প চলমান আছে। প্রকল্পের সংশোধিত ডিপিপিতে মোট ২০১টি উপজেলা মিনি স্টেডিয়াম অন্তুর্ভূক্ত করে ১ম সংশোধিত প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, যা একনেক এ অনুমোদনের অপেক্ষমান। প্রকল্পের ৩য় পর্যায়ে ১২০টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলাতে মিনি স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন