থানচিতে সৌর প্যানেলের ব্যাটারি বিস্ফোরনে পুড়েছে ৩টি মাচাং ঘর

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের দনরয় ম্রো পাড়ায় সৌর প্যানেলের ব্যাটারি বিস্ফোরনের ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি মাচাং ঘর পুড়ে গেছে।

আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে সোলার প্যানেলের ব্যাটারি বিস্ফোরন হয়ে অগ্নিকান্ড সূত্রপাত হয়েছে বলে ওয়ার্ড মেম্বার ডেভিট ত্রিপুরা নিশ্চিত করে।

NewsDetails_03

দনরয় ম্রো পাড়া রারুম ম্রো কারবারী বলেন, জনবল বেশী থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমাদের গ্রামে মোট ২৫ পরিবারের মধ্যে রেংরুম ম্রো, মাংলে ম্রো, ও ক্রংতোয়া ম্রো’র মোট ৩ টি বসত মাচাং ঘর পুড়ে গেছে।

ওয়ার্ডের মহিলা মেম্বার হ্লাহ্লায়ি মারমা জানান, ঘরে থাকা ধান, চাল,কাপড়’সহ অনুমানিক ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, যোগাযোগ ব্যবস্থা না থাকায় (ফায়ার ডিফেন্স) অগ্নি নির্বাপন গাড়ি চলাচল করতে পারে না। সোলার প্যানেলের ব্যাটারি ব্যবহারে অসতর্কতার কারনে এ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে।

আরও পড়ুন