বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে দুর্বৃত্তদের আগুনে একটি রাবার বাগানের রাবার শিট সংরক্ষণাগার (হ্যাঙ্গার ঘর) পুড়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১২ মিনিটে আজিজনগর ইউনিয়নের সোলেমান বাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
রাবার বাগানের মালিক মো. ওমর ফারুক অভিযোগ করে বলেন, রাত ১টা ১২ মিনিটের দিকে দুর্বৃত্তরা তার রাবার শিট হ্যাঙ্গার ঘরে আগুন দেয়। এতে একটি হ্যাঙ্গার ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং সেখানে বিক্রির জন্য মজুদ রাখা প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার রাবার পুড়ে নষ্ট হয়ে যায়।

তিনি আরও জানান, গত ১৩ এপ্রিল তার প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার রাবার চুরি হয়। একই দিন বিকেলে আজিজনগর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজ আলম মাসুম তার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৫ এপ্রিল ২০ থেকে ৩০ জন লোক নিয়ে প্রকাশ্যে তার ওপর হামলা চালানো পর বলে এবার ১০ লাখ টাকা দিতে হবে। এর আগেই ৫ আগস্টে পরবর্তী সময় ব্যবসা করতে হলে চাঁদা ৩লাখ টাকা চাঁদা দাবী করে। আমার বাবা আমাদের অজান্তে ১লাখ ২০ হাজার টাকা দিতে বাধ্য হয়।
ওমর ফারুক বলেন, ওই ঘটনায় তিনি লামা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরদিন রাতেই তাদের প্রাণনাশের উদ্দেশ্যে হ্যাঙ্গার ঘরে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাতেই ঘটনাস্থ পরিদর্শনে যায় আজিজনগর পুলিশ ফাঁড়ির পুলিশ টিম।



