রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও, সদস্য সচিব নিজাম উদ্দিন

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যা স্থানীয় ক্রীড়াঙ্গনে আরও বেশি গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

গত মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন (এনডিসি) স্বাক্ষরিত পত্রে গঠিত নতুন এ্যাডহক কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম’কে সভাপতি এবং রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় ক্রীড়াবিদ মো.নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

NewsDetails_03

কমিটিতে সদস্য হিসেবে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনঞ্জুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর সিদ্দিকী, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব মো. সাইফুল ইসলাম (সেলিম) সহ সাত সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। 

নবগঠিত কমিটির সদস্যরা ক্রীড়ার উন্নয়ন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সমন্বিত উদ্যোগে রামগড়ের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুন