পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহবান

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতির অবসান, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে বান্দরবানের হিলভিউ কনভেনশন হলে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব স¤প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এ পার্বত্য অঞ্চলের উন্নয়ন আরো গতিশীল হবে। পাশাপাশি সা¤প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও দুর্যোগ মোকাবিলায় সরকার ও সমাজের সবস্থরের সমন্বিত উদ্যোগ বেশি প্রয়োজন।

আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক জসিম উদ্দিন তুষার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহŸায়ক আসিফ ইকবালসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্যে রাখেন।

বক্তারা পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে সকলের সক্রিয় অংশ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন