পাহাড়ি বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষের ঢল সাচিং প্রু জেরী’র নির্বাচনী প্রচারনায়

বান্দরবানের থানচি উপজেলা বলিবাজারে নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন ৩০০ নং সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। এসময় পাহাড়ি বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষের ঢল নামে।

আজ শনিবার (২২ নভেম্বর) সকালে তিনি জেলার দুর্গম থানচি উপজেলার বলিবাজারের পথসভায় নির্বাচনী প্রচারণা চালান। এসময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। স্থানীয় বিএনপির আয়োজনে বলিবাজার সেটে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

এসময় তিনি বলেন, “বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, নিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়, আমি এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসানসহ অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।

NewsDetails_03

এসময় সাচিং প্রু জেরী বিগত আ’লীগ সরকার ও শেখ হাসিনার খুন, গুম, জুলুম নির্যাতন ও দুঃশাসনের চিত্র তুলে ধরেন এবং বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরে পরিবর্তনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মাবুদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম, সাধারন সম্পাদক আরিফুর ইসলাম চৌধুরী, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক মনির হোসেন ভুইয়াসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী সম্প্রতি বলিবাজারে অগ্নিকান্ড এলাকার পরিদর্শণ ও ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন এবং সহযোগীতা করেন।

আরও পড়ুন